• সিলেট, রাত ১:৩৪, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বর্ণাঢ্য আয়োজনে শাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৫
বর্ণাঢ্য আয়োজনে শাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

Manual2 Ad Code

বর্ণাঢ্য আয়োজনে শাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

Manual4 Ad Code

শাবিপ্রবি প্রতিনিধি

 

Manual3 Ad Code

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে ৫৫তম বিজয় দিবস। দিবস উপলক্ষ্যে দিনব্যাপী নানান কর্মসূচী গ্রহন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টায় প্রশাসনিক ভবন-১ এর সামনে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবস উপযাপনের কর্মসূচি।

Manual6 Ad Code

 

সকাল সোয়া ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় বিভিন্ন অনুষদ, বিভাগ, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের সম্মান জানানো হয়।

 

সকাল ৯টায় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে ক্যাম্পাসে বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবন-১ এর সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে শিক্ষাভবন-এ সামনে শেষ হয়।

 

 

Manual4 Ad Code

সকাল ১০ বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটেরিয়ামে বিজয় দিবস শীর্ষক আলোচনা সভা শুরু হয়। সকাল সাড়ে ১০টায় নতুন সামাজিক বিজ্ঞান ভবনে আয়োজন করা হয় চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগীতা। বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানান বিশ^বিদ্যালয় প্রশাসন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com