• সিলেট, রাত ১১:২৬, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপিত

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৫
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপিত

Manual7 Ad Code

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপিত

প্রেসবিজ্ঞপ্তি

Manual5 Ad Code

মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এটি কোন সাধারণ দিন নয়, এই বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে সর্বোচ্চ অর্জন। উদযাপন কার্যক্রমের অংশ হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয় বিজয় শোভাযাত্রা।

 

শোভাযাত্রাটির নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। শোভাযাত্রায় অংশগ্রহণ করে জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। শোভাযাত্রাটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের শহীদ মিনারে শহীদের প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

Manual1 Ad Code

 

এসময় সকলের মাঝে প্রচার করা হয় উপাচার্যের বাণী। এরপর মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীর শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, এই মহান বিজয় দিবসে আমাদের প্রত্যয় হোক মানুষে মানুষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি সুশাসিত, ন্যায়বিচারপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এবং ন্যায়, সত্য ও মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থেকে সমাজে ইতিবাচক ও টেকসই পরিবর্তন আনাই হোক আমাদের অঙ্গীকার।

Manual4 Ad Code

 

 

Manual5 Ad Code

সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন গ্রান্ড নবাব রেস্টুরেন্টে আয়োজন করা হয় বার্ষিক প্রীতিভোজের। দিনব্যাপী আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবার মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয় দিবসের মূল্যবোধকে সম্মান জানান।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com