সিলামে ‘টিটিএম ফুটবল টুর্নামেন্টে’ জয়ে দিয়ে শুরু সিলেট ইউনাইটেড
প্রেস বিজ্ঞপ্তি
সিলেটের দক্ষিণ সুরমাস্থ সিলামে তরুণদের নিয়ে গড়া ‘সিলাম স্বপ্ন সমাজ কল্যাল সংস্থা’র আয়োজনে টি.টি.এম ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে টান টান উত্তেজনার মাধ্যদিয়ে খেলার নির্ধারিত সময় গোলশুন্য ড্র হয়।
সিলামে ফুটবল উন্মাদনার মহোৎসব ছড়িয়ে পড়েছে প্রতিটি পাড়ায় পাড়ায়। শুত্রুবার তারই প্রমান দিলেন ফুটবলপ্রেমী দর্শক, খেলোয়াড় খেলা পরিচালকবৃন্দ।
দর্শকরা নিজেদের দলের জন্য গলা ছেড়ে গর্জন তুলে মাঠ কাঁপিয়েছেন। আজ (শুক্রবার) দ্বিতীয় ম্যাচে সিলেট ইউনাইটেড ফুটবল একাডেমি খেলেছে চাচা-ভাতিজা স্পোটিং ক্লাব চরমোহাম্মদপর।
নির্ধারিত সময়ে কোনো দল গোলের দেখা না পাওয়াতে প্লেলান্টিশটের মধ্যদিয়ে খেলার মিমাংসা হয়। চাচা-ভাতিজার দলকে হারিয়ে দিয়ে নিজেদের প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট ইউনাইটেড ফুটবল একাডেমি।
শনিবার খেলা (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় লোকাল ভয়েজ তাজপুরের প্রতিপক্ষ ভয়েজ ক্লাব ঘাসিটুলা।