• সিলেট, রাত ১১:২৫, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

খাটের নিচে যা রাখতেন মুর্শেদ, অতঃপর…

admin
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৫
খাটের নিচে যা রাখতেন মুর্শেদ, অতঃপর…

Manual1 Ad Code

খাটের নিচে যা রাখতেন মুর্শেদ, অতঃপর…

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের মাধবপুর থেকে সাড়ে ২৯ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মাদারগড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

Manual1 Ad Code

গ্রেফতারকৃত ব্যক্তি- মুর্শেদ কামাল (৩৫)। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মাদারগড়া এলাকার হরমুজ আলীর ছেলে।

 

Manual4 Ad Code

র‌্যাব জানায়, র‌্যাব-৯, সিপিসি-৩ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মাদারগড়া গ্রামস্থ মুর্শেদ কামালের ঘরের ভেতরে অভিযান পরিচালনা করে খাটের নিচ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা তিনটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে নীল রঙের পলিথিন ও খাকী রঙের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২৯ কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

Manual1 Ad Code

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।’

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com