• সিলেট, বিকাল ৩:০৭, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জালালের নীল পলিথিনে যা পেল র‌্যাব

admin
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৫
জালালের নীল পলিথিনে যা পেল র‌্যাব

Manual3 Ad Code

জালালের নীল পলিথিনে যা পেল র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

Manual7 Ad Code

নাম তার জালাল হোসেন। ৪৫ বছর বয়সী লোকটার বাড়ী দিনাজপুরের চিরিরবন্দর থানার নান্দেড়াই মুন্সীপাড়ায়। বাবার নাম মৃত আফতাব উদ্দিন। তাকে হবিগঞ্জের চুনারুঘাট থেকে খাঁচায় পুরেছে র‌্যাব।

 

তাদের দাবি, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত দেড়টার দিকে (বুধবার দিবাগত) গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাটের চন্ডিছড়া চা বাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

এ সময় তার হেফাজত থেকে নীল রংয়ের পলিথিনে মোট ৬০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

Manual6 Ad Code

 

র‌্যাবের জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে তিনি দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন।

 

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ জালাল হোসেনকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com