• সিলেট, সকাল ৮:১৫, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে সাড়ে ১৫লাখ টাকার চোরাচালান ধরলো বিজিবি, আ ট ক ১

admin
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৬
সিলেটে সাড়ে ১৫লাখ টাকার চোরাচালান ধরলো বিজিবি, আ ট ক ১

Manual2 Ad Code

সিলেটে সাড়ে ১৫লাখ টাকার চোরাচালান ধরলো বিজিবি, আ ট ক ১

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual6 Ad Code

সিলেটের সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর পৃথক অভিযানে প্রায় ১৫ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেট, গরু ও পাতার বিড়ি জব্দ করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়।

 

বিজিবি সূত্র জানায়, বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর আমলশীদ বিওপি’র একটি টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমলশীদ ত্রিমোহনী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে পালানোর চেষ্টার সময় এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১ হাজার ৭৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের সিজার মূল্য প্রায় ৫ লাখ ২৬ হাজার টাকা।

 

Manual1 Ad Code

এছাড়াও বৃহস্পতিবার (১ জানুয়ারি) জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপি’র পৃথক অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় গরু এবং ৮ হাজার ৮৮০ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ১০ লাখ ৫৪ হাজার টাকা।

 

সব মিলিয়ে এসব অভিযানে জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য প্রায় ১৫ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

Manual1 Ad Code

 

এ বিষয়ে ১৯ বিজিবির অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মঈনুল আলম জানান, আটককৃত আসামি ও উদ্ধারকৃত ইয়াবাসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া অন্যান্য জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com