• সিলেট, সকাল ৭:২৮, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের শীতবস্ত্র বিতরণ

admin
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৬
সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের শীতবস্ত্র বিতরণ

Manual4 Ad Code

সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের শীতবস্ত্র বিতরণ

Manual8 Ad Code

নিউজ ডেস্ক

বিশিষ্ট ইসলামিক স্কলার ও আলেমে দ্বীন মাওলানা এফ কে এম শাহজাহান বলেছেন, ‘সমাজের অসহায় হতদরিদ্র মানুষেরা আমাদেরই আপনজন। বিশেষ করে সমাজে অনেকে রয়েছেন বহুকষ্টে জীবনযাপন করলেও আত্মসম্মানের কারণে কারো সাথে শেয়ার করেন না। এমন মানুষদের পাশে সামর্থবানদের দাঁড়ানো উচিত। তাদের খোঁজ নেয়া উচিত। বিত্তবানদের সম্পদে হতদরিদ্র মানুষের হক রয়েছে। তাই নিজ নিজ অবস্থান থেকে অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে হবে।’

Manual6 Ad Code

তিনি সোমবার (৫ জানুয়ারী) বিকেলে সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual1 Ad Code

উলামা বিভাগের (থানা) আমীর ড. মাওলানা এএইচএম সোলায়মানের সভাপতিত্বে ও মাওলানা মাহবুবুর রহমান সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, উলামা থানার নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম, আলেমে দ্বীন মাওলানা জিল্লুর রহমান, মুহাদ্দিস হাবিবুল্লাহ, মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা আতাউর রহমান, হাফিজ আব্দুল আহাদ, মাওলানা শওকত আলী, মাওলানা আব্দুর রহিম, মাওলানা আব্দুল্লাহ আল হাসান, মাওলানা মামুনুর রশিদ ও মাওলানা মুজিবুর রহমান প্রমূখ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com