• সিলেট, দুপুর ১২:৪১, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জ-৩ আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

admin
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৬
হবিগঞ্জ-৩ আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

Manual7 Ad Code

হবিগঞ্জ-৩ আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক

 

হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের ইসলামী ফ্রন্ট ও বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী এস.এম. সরওয়ারকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। আগামী ১২ জানুয়ারির মধ্যে এর লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

Manual4 Ad Code

এর আগে গত বুধবার (৭ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান সিলেট সিভিল জজ আদালতের বিচারক মো. জামাল উদ্দিন এ নোটিশ দিয়েছেন।

Manual1 Ad Code

এতে উল্লেখ করা হয়, হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই এবং শায়েস্তাগঞ্জ উপজেলা) সংসদীয় আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত এস.এম. সরওয়ার বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন। উক্ত প্রচারণার একটি ভিডিও গত ৬ জানুয়ারি হবিগঞ্জ টোয়েন্টিফোর নামক ফেসবুক পেইজে প্রকাশিত হওয়ায় এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
এ ভিডিও হবিগঞ্জ-৩ নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয়েছে। যা প্রাথমিকভাবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর লঙ্ঘন হিসেবে প্রতীয়মান হয়েছে। এ কারণে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ নির্বাচন কমিশনে পাঠানো হবে না এ বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন কারণ দর্শানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো গুরুত্বসহকারে যাচাই-বাছাই করা হচ্ছে।

Manual4 Ad Code

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত এস.এম. সরওয়ার বলেন, নোটিশ পেয়েছি। আইনজীবির মাধ্যমে এর জবাব দেয়া হবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com