• সিলেট, রাত ৩:৫০, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

তরুণ উদ্যোক্তা গড়তে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘হাল্ট প্রাইজ’র কমিটি গঠন

admin
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৬
তরুণ উদ্যোক্তা গড়তে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘হাল্ট প্রাইজ’র কমিটি গঠন

Manual6 Ad Code

তরুণ উদ্যোক্তা গড়তে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘হাল্ট প্রাইজ’র কমিটি গঠন

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বিশ্বের অন্যতম বৃহৎ শিক্ষার্থীভিত্তিক সামাজিক উদ্যোক্তা প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ’-এর ২০২৫–২৬ মেয়াদের নতুন নির্বাহী (এক্সিকিউটিভ) কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটির মাধ্যমে সামাজিক উদ্যোক্তা সৃষ্টি ও উদ্ভাবনী কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন।

নবগঠিত এই কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. তৌফিক রহমান চৌধুরী এবং পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর এম. ও. রহমান চৌধুরী।

কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ইশরাত ইবনে ইসমাইল, প্রক্টর ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ নাকিব সাদি এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট আবির রহমান।

এক্সিকিউটিভ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র লেকচারারা আবু জাফর মো. জাকারিয়া।

কমিটিতে ক্যাম্পাস ডিরেক্টর জয়নাল আবেদীন কোরেশী, ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর মো. মাহফুজুর রহমান ও মো. ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ বায়েজিদ হাসান, সহকারী কোষাধ্যক্ষ শ্রেয়া ঘোষ।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নামিরা আহমেদ তানহা। যুগ্ম সম্পাদক সুমিত দেবনাথ, সাংগঠনিক সম্পাদক মহর্ষি চক্রবর্ত্তী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আবু সায়াদ।

এছাড়া বিভিন্ন বিভাগে দায়িত্বপ্রাপ্তরা হলেন— প্রীতিলা রানি দাস (অফিস কো-অর্ডিনেটর), দেবপ্রতিম দেব (সহকারী অফিস কো-অর্ডিনেটর), তপন সরকার (আইটি কো-অর্ডিনেটর), শাহরিয়ার রহমান সাকিব (সহকারী আইটি কো-অর্ডিনেটর), তন্ময় দত্ত বিশাল (গ্রাফিক্স কো-অর্ডিনেটর), পল্লব দাস ও রাহাত হোসেন (সহকারী গ্রাফিক্স কো-অর্ডিনেটর), আবিদ আহমেদ সানি (লজিস্টিক্স কো-অর্ডিনেটর), হাসনাত জামিল খান (সহকারী লজিস্টিক্স কো-অর্ডিনেটর)।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

মারিয়া ইসলাম ইভা (পাবলিক রিলেশন কো-অর্ডিনেটর), সামিয়া ইসলাম জেরিন (সহকারী পাবলিক রিলেশন কো-অর্ডিনেটর), হিফজুর রহমান (কনটেন্ট রাইটিং কো-অর্ডিনেটর), রুবাইয়া রহমান আঁখি (সহকারী কনটেন্ট রাইটিং কো-অর্ডিনেটর), সাজিদুর রহমান (কর্পোরেট রিলেশন কো-অর্ডিনেটর), সেঁজুতি গুপ্ত (সহকারী কর্পোরেট রিলেশন কো-অর্ডিনেটর), সৈয়দ রাশিদ আসিফ (মিডিয়া কো-অর্ডিনেটর), স্নেহা বৈদ্য রূম্পা (সহকারী মিডিয়া কো-অর্ডিনেটর)।

Manual1 Ad Code

নবগঠিত কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নিশাত রহমান, ওয়ালিদ আমান খাঁন, মানস পাল, আবিদা খানম এবং রাশেদুল হাসান মজুমদার।

নতুন এই কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সামাজিক উদ্যোক্তা তৈরি, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং শিক্ষার্থীদের বৈশ্বিক অঙ্গনে সম্পৃক্ততা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com