• সিলেট, বিকাল ৩:০৩, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে যাত্রীবাহী বাস থেকে শের আলী আ ট ক

admin
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৬
সিলেটে যাত্রীবাহী বাস থেকে শের আলী আ ট ক

Manual6 Ad Code

সিলেটে যাত্রীবাহী বাস থেকে শের আলী আ ট ক

জৈন্তাপুর প্রতিনিধি

জৈন্তাপুর মডেল থানাপুলিশের বিশেষ অভিযানে চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য আটক করেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

 

শনিবার (১৭ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে জৈন্তাপুর মডেল থানাধীন নিজপাট ইউনিয়নের মাস্তিংহাটি এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়।

Manual6 Ad Code

 

আটককৃত ব্যক্তি শের আলী চৌধুরী (৪৫)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম এলাকার বাসিন্দা এবং মৃত মিরাজ চৌধুরীর ছেলে।

 

Manual4 Ad Code

পুলিশ জানায়, শনিবার জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি টহল দল একটি পর্যটকবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-৪৮৬৭) নম্বরের তল্লাশি চালিয়ে এসব চোরাচালান পণ্য উদ্ধার করে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- ১২ বস্তা খোলা জিরা (মোট ২৪০ কেজি), ৮০ প্যাকেট মেন্টস চকলেট, ৯০০ পিস কিটক্যাট চকলেট, ৬২০ পিস স্নিকার্স চকলেট এবং ২০ প্যাকেট ‘আমৃত’ ব্র্যান্ডের জিরা। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬২ হাজার ৩শ টাকা।

Manual8 Ad Code

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।’

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com