• সিলেট, বিকাল ৫:০২, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বনাথে পৌর জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ

admin
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৬
বিশ্বনাথে পৌর জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ

Manual3 Ad Code

বিশ্বনাথে পৌর জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ

অনলাইন ডেস্ক

সিলেটের বিশ্বনাথে পৌর জামায়াতে ইসলামীর এক কর্মী সমাবেশ সোমবার (১৯ জানুয়ারী) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান।

Manual7 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ মুক্তি ও পরিবর্তন চাওয়ার পাশাপাশি একটি কল্যাণমূলক রাষ্ট্র দেখতে চান। সকল জনগোষ্টী এ ভূখন্ডে নিরাপদে বসবাস করতে চান বলেই আজ তারা জামায়াতে ইসলামীর দিকে চেয়ে আছেন। দেশবাসী আর বাংলাদেশকে লুটেরাজদের হাতে দিতে চায় না।

Manual8 Ad Code

পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আখতার ফারুকের সভাপতিত্বে ও সেক্রেটারী জাহেদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারী তালেব আহমদ গোলাপ।

বক্তব্য রাখেন- পৌর জামায়াতে ইসলামী নায়েবে আমীর আব্দুস সোবহান, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহীন আহমদ রাজু।

Manual5 Ad Code

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর গিয়াস উদ্দিন সাদী।

এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com