ফেঞ্চুগঞ্জে আইন শৃংখলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজিজুন্নাহার বলেছেন, ‘যে কোন মুল্যে এ উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখতে হবে। এ জন্য যার যার অবস্থান থেকে নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে। নির্বাচন কালীন আইন শৃংখলা রক্ষায় বিভিন্ন বাহিনী মাঠে কাজ করছে। সকলের সহযোগিতায় আমরা এ উপজেলার অপরাধের মাত্রা অনেকটাই কমে এসেছে।’
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ফেঞ্চুগঞ্জ উপজেলার মাসিক আইন শৃংখলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে কথা গুলো বলেছেন।
সভায় বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই বিজয় দেবনাথ, উপজেলা পল্লী বিদুৎতের এজি এম ঘিলাছড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কওছর আহমদ, মৎস্য কর্মকর্তা কিশোর কুমার দাস, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ রন্জন দেবনাথ, প্রাথমিক শিক্ষা অফিসার সোহেল মোল্লা, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, আবাসিক মেডিকেল অফিসার ডা: এমাজুর রহমান, উপজেলা আনসার ভিডিপি অফিসার মোহাম্মদ সাইফুল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল ইসলাম, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার সীমা সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ আব্দুল্লাহ।
সভায় আইন শৃঙ্খলা রক্ষায় অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।