• সিলেট, দুপুর ২:৫৬, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পিঠা উৎসবের আয়োজন করলো বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশন

admin
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৬
পিঠা উৎসবের আয়োজন করলো বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশন

Manual6 Ad Code

পিঠা উৎসবের আয়োজন করলো বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশন

নিউজ ডেস্ক

 

Manual1 Ad Code

গ্রাম বাংলার ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হরেক রকম পিঠা নিয়ে পিঠা উৎসবের আয়োজন করলো বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশন।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে বিয়ানীবাজার প্রেসক্লাব কার্যালয়ের সামনে আয়োজিত পিঠা উৎসব-২০২৬ এর উদ্বোধন করেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওমর ফারুক।

Manual6 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, ‘পিঠা উৎসব বাঙ্গালির চিরায়ত সংস্কৃতির অংশ। পুরনো এসব সংস্কৃতি এবং ঐতিহ্যকে আমাদের লালন করতে হবে। নতুন প্রজন্মকে বাঙ্গালির সকল ঐতিহ্যের সাথে পরিচিত করতে হবে।’

তিনি বলেন, ‘সকল উৎসবকে লালন করলে হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধার সম্ভব।’

Manual6 Ad Code

শনিবার সকালে বিয়ানীবাজার প্রেসক্লাবের সামনে দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাসান শাহরিয়ার ও সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলাম ।

সংগঠনের সভাপতি এম এ ওমরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল হক দিলুর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি সামিয়ান হাসান, প্রেসক্লাবের সদস্য সৈয়দ মুনজের হোসেন বাবু, সাদিক হোসেন এপলু, জসীম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আহমদ এহসানুল কাদির, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন, আলম শাওন, সরোয়ার খান, অরুণ বৈদ্য, অজয় বর্মন, মুশফাক আহমদ, আরিফ হোসেন বাবুল, সুয়েব আহমদ, সালেহ আহমদ, আবুল হাসান আহমদ, মুমিনুর রহমান রিপন, আবু ইনাম সানজু, বায়েজিদ মাহমুদ প্রমুখ।

Manual8 Ad Code

উৎসব কমিটির আহবায়ক ইমাম হাসনাত সাজু ও সদস্য সচিব আব্দুল কাদির রাজু আগত অতিথিদের অভ্যর্থনা জানান।

পিঠা উৎসব পরিদর্শন করেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি ফয়জুল হক শিমুল, ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদব মারুফ আহমদ, মাইলস্টোনের পরিচালক সালেহ আহমদ শাহীন, ইউপি সদস্য সাদিকুর রহমান, ব্যবসায়ী তারেক আহমদ প্রমুখ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com