• সিলেট, বিকাল ৩:৪৬, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ‘২৪ আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’র উদ্বোধন

admin
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৬
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ‘২৪ আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’র উদ্বোধন

Manual3 Ad Code

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ‘২৪ আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’র উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি)-এর দুই দিনব্যাপী ‘২৪তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’র উদ্বোধন সম্পন্ন হয়েছে।

Manual1 Ad Code

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় জেসিপিএসসি’র কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

খেলার শুভ উদ্বোধন করেন জেসিপিএসসি’র পরিচালনার পর্ষদ সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনোয়ারুল কবীর এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিশেষ অতিথি বেগম সভাপতি মোছা. মোহসীনা খাতুন চৌধুরী এবং অধ্যক্ষ লে. কর্নেল মাইমুনুল করিম চৌধুরী, এমফিল এইসি।

Manual4 Ad Code

প্রধান অতিথি জেসিপিএসসি’র কেন্দ্রীয় খেলার মাঠে উপস্থিত হলে বিএনসিসি’র একটি চৌকস ক্যাডেট দল প্রধান অতিথিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে এবং পাইলট দল উদ্বোধনী মঞ্চের দিকে নিয়ে যায়। প্রধান অতিথি উদ্বোধনী মঞ্চে আসার পর প্যারেড কমান্ডার ও কলেজ প্রিফেক্ট দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শাদিন শাহরিয়ার শান এর নেতৃত্বে সম্মিলিত মার্চপাস্ট দলের সদস্যবৃন্দ প্রধান অতিথিকে সালাম ও অভিবাদন জানান।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণির শিক্ষার্থী তাহসিন ওমর। খেলার শপথ বাক্য পাঠ করান দশম শ্রেণির শিক্ষার্থী সাকিয়ে কায়সার মাহিয়ান। মশাল প্রজ্জ্বলিত করে কলেজ শাখার গেমস্ প্রিফেক্ট আদিল ও শ্রেষ্ঠ ক্রীড়াবিদ স্বর্ণালী আক্তার রিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের সুরের মুর্চ্ছনায় জাতীয় পতাকা, এরিয়া পতাকা, কলেজ পতাকা এবং বিভিন্ন হাউসের পতাকা সংশ্লিষ্ট হাউসের প্রিফেক্ট উত্তোলন করে। এরপর মাননীয় প্রধান অতিথি ও বিশেষ অতিথি শান্তির প্রতীক পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে ‘২৪তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’র শুভ উদ্বোধন ঘোষণা করেন।

প্যারেড কমান্ডার ও বিভিন্ন কন্টিনজেন্ট লিডারদের নেতৃত্বে মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। বিএনসিসি কন্টিনজেন্ট, বিএনসিসি লেডি-কন্টিনজেন্ট, স্কাউট, গার্লস-ইন স্কাউট, রোভার স্কাউট, পদ্মা হাউস, মেঘনা হাউস, যমুনা হাউস, সুরমা হাউস এবং বাদক দলের সদস্যবৃন্দ নিজ নিজ পতাকা ও প্লে-কার্ড নিয়ে মার্চপাস্টে অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানের ৮০ জন শিক্ষার্থী আত্মরক্ষামূলক শরীরচর্চা কৌশল কোরিয়ান মার্শাল আর্ট ‘তায়কোয়ান্ডো’ প্রদর্শন করে। প্রায় ২৭০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ‘আবহমান বাংলা – সংগ্রাম থেকে স্বাধীনতা ও আমাদের প্রত্যাশা’ শিরোনামে মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী ২৪তম আন্ত:হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৬৪টি ইভেন্টে প্রায় ৪৩০ জন প্রতিযোগী শিক্ষার্থী চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করছে এবং বিজয়ী শিক্ষার্থীকে মোট ২০৬টি পুরস্কার প্রদান করা হবে।

Manual4 Ad Code

উদ্বোধনী দিবসের প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং তার বক্তব্যে বলেন,”আমি মনে করি, খেলাধুলা মানে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, একতা, জয়ের প্রত্যয় ও নেতৃত্ব দানের যোগ্যতা অর্জন। শুধু তাই নয় শিক্ষার্থীদের নৈতিক, মানসিক ও আত্মিক বিকাশে এবং তাদের জীবনের প্রবাহকে পরিপূর্ণ বিকশিত করতে খেলাধুলার রয়েছে সুদূর প্রসারি ভূমিকা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, খেলাধুলার মাধ্যমেই একটি সুস্থ, সবল ও সুন্দর আগামী প্রজন্ম গড়ে তোলা সম্ভব।”

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com