• সিলেট, সকাল ৮:০৫, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৬
সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত

Manual6 Ad Code

সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এবং সিলেটের দুই গর্বিত সন্তান মন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় দায়িত্বে অধিষ্ঠিত হওয়ায় মহান আল্লাহ তায়ালার দরবারে শোকর আদায় উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ জুমআ, সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রঃ) দরগাহ মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের পর আজ বাংলাদেশ গণতন্ত্রের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এই অর্জন দেশের আপামর জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল। তিনি দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে আল্লাহ তায়ালার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি (বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী) এবং আরিফুল হক চৌধুরী, এমপি (শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী)–কে মন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব প্রদান সিলেটবাসীর জন্য গর্বের বিষয়। তাঁদের দক্ষ নেতৃত্বে সিলেটসহ সারাদেশ উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন- সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি; শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি; বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী ও সদস্য মিজানুর রহমান চৌধুরী; জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট–৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী; মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

Manual8 Ad Code

নেতৃবৃন্দ বলেন, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে দেশের রাজনৈতিক বাস্তবতায় এক ঐতিহাসিক অনিবার্যতা সৃষ্টি হয়েছে। গণতান্ত্রিক ধারাকে সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকারকে জবাবদিহির মধ্যে রাখতে হবে। রমজানের শিক্ষা ধারণ করে ন্যায্যতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

শোকরানা মাহফিলে জেলা ও মহানগর বিএনপির সহসভাপতি, উপদেষ্টা, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্যসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সিলেটের সর্বস্তরের মুসল্লি এবং সাধারণ মানুষ অংশ নেন। দোয়া ও মোনাজাতে দেশ-জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com