পু লি শে র খাঁচায় আলী
নিজস্ব প্রতিবেদক
সিলেট কোতোয়ালি থানাধীন সোবহানীঘাট এলাকার একটি বিয়ের সেন্টারের সামন থেকে আলী (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ তার কাছ থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কোতোয়ালি থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এরআগে রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আলী (৩০) গোয়াইনঘাটের উত্তর মোহাম্মদপুর গ্রামের বশির মিয়ার ছেলে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, মাদক কারবারি আলীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করেছে পুলিশ।