• সিলেট, সন্ধ্যা ৭:৩২, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্যাংকার সংগঠক জাবেদ আহমদ’র বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস’র সাথে মতবিনিময়

admin
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৬
ব্যাংকার সংগঠক জাবেদ আহমদ’র বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস’র সাথে মতবিনিময়

Manual1 Ad Code

ব্যাংকার সংগঠক জাবেদ আহমদ’র বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস’র সাথে মতবিনিময়

Manual7 Ad Code

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক সামাজিক ও ক্রীড়া সংগঠক জাবেদ আহমদ সংক্ষিপ্ত সফরে বার্মিংহাম এসে
গতকাল (২২ অক্টোবর বৃহস্পতিবার) রাতে পানসী রেস্টুরেন্টে গেলে বাংলা প্রেসক্লাব, বার্মিংহাম মিডল্যান্ডস’র কর্মকর্তা ও সুধীজনের সাথে দেখা ও মতবিনিময় হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল‍্যান্ডস’র সভাপতি জিয়া উদ্দিন তালুকদার, সাবেক সভাপতি ও বাংলা ভয়েস সম্পাদক মোহাম্মদ মারুফ, সাধারণ সম্পাদক, চ্যানেল এস রিপোর্টার ও এজে অনলাইন সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান, কোষাধ্যক্ষ এম মোস্তফা লিমন, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি বদরুল আলম, ইভেন্ট এন্ড ফ‍্যাসিলিটিস সেক্রেটারি বাহার উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুস শহীদ ও বার্মিংহামে বসবাসরত সাইক্লোন, সিলেট এর প্রাক্তন সংগঠক কয়সর আহমদ শাহজাহান উপস্থিত ছিলেন। স
সংক্ষিপ্ত সফরে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস এর সাংবাদিক নেতৃবৃন্দের সাথে অনির্ধারিত সাক্ষাৎ খুবই অর্থবহ ছিল বলে জানান জাবেদ আহমদ। উল্লেখ্য আমেরিকা ইংল্যান্ড সফর শেষে আজ (২৪ অক্টোবর) সকালে তিনি ঢাকার উদ্দেশ্যে হিথরো বিমানবন্দর থেকে রওয়ানা দিবেন।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com