• সিলেট, বিকাল ৪:১০, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল নেতা জাহেদ তালুকদারের মাতার মৃত্যুতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের শোক

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৬
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল নেতা জাহেদ তালুকদারের মাতার মৃত্যুতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের শোক

Manual5 Ad Code

সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ তালুকদারের মাতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফছর খান মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual7 Ad Code

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সন্তান হিসেবে জাহেদ তালুকদার যে আদর্শ ও নিষ্ঠার সাথে সংগঠনের কাজ করে যাচ্ছেন, তার পেছনে তার মাতার অবদান অনস্বীকার্য। একজন মমতাময়ী মায়ের চলে যাওয়া পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com