• সিলেট, সকাল ৯:৩২, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬
ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

Manual8 Ad Code

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ
অনলাইন ডেস্ক

 

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রীদের সুবিধার্থে দূরপাল্লার বাসের টিকিট আগাম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। আগামী ৩ মার্চ (মঙ্গলবার) থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর গাবতলীতে সংগঠনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে সংগঠনের সেক্রেটারি ও শ্যামলী এনআর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, ৩ মার্চ সকাল থেকে কাউন্টার ও অনলাইন— দুই মাধ্যমেই অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে পছন্দের বাস ও আসন নির্বাচন করে টিকিট কিনতে পারবেন। ৩ মার্চ থেকে ১২ মার্চ এবং ঈদের আগের দিনের যাত্রার টিকিট দেওয়া হবে।

Manual1 Ad Code

ঈদে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তিনি জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ার বাইরে কোনো ভাড়া নেওয়ার সুযোগ নেই। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে। প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার তালিকা টানানো বাধ্যতামূলক করা হবে।

Manual8 Ad Code

টিকিটের কালোবাজারি ঠেকাতে বিভিন্ন কাউন্টারে সিসি ক্যামেরা বসানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো অনিয়ম ধরা পড়লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মালিক সমিতির পক্ষ থেকেও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual1 Ad Code

বিডি প্রতিদিন

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com