• সিলেট, রাত ৪:৪৬, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

লন্ডনের জাল ভিসা দিয়ে প্রতারণা, সিলেটের মনিরকে ধরলো র‌্যাব

admin
প্রকাশিত মার্চ ৩, ২০২৬
লন্ডনের জাল ভিসা দিয়ে প্রতারণা, সিলেটের মনিরকে ধরলো র‌্যাব

Manual4 Ad Code

লন্ডনের জাল ভিসা দিয়ে প্রতারণা, সিলেটের মনিরকে ধরলো র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

সিলেটে এক ভিসা প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। যুক্তরাজ্যের জাল ভিসা দিয়ে মনিরসহ তার আরেক সহযোগী প্রতারক এক ব্যক্তির কাছ থেকে ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে। ওই অভিযোগে দায়েরকৃত মামলার আসামী মনির আহমেদকে সোমবার বিকেল সাড়ে ৪টায় শাহপরাণ থানাধীন দাসপাড়া বাজার থেকে গ্রেফতার করে র‌্যাব।

মনির আহমদ (৩৫) শাহপরাণ থানার ইসলামপুর পলাশ কুটিরের মৃত আবদুর রউফের ছেলে।

ঘটনার বর্ণনা দিয়ে র‌্যাব জানায়, মনির আহমদ ও তার সহযোগী মনসুর আলী তালুকদার এমটিআর ট্রাভেল এন্ড ট্যুরিজম নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। গোলাপগঞ্জের যোগারকুল এলাকার বাসিন্দা মো. আরিফ আহমেদ ফেসবুকে বিজ্ঞাপন দেখে তাদের সাথে যোগাযোগ করেন।

আরিফ আহমদ লন্ডন যাওয়ার আগ্রহ প্রকাশ করলে মনির ও মনসুর ২৫ লাখ টাকার চুক্তি করে। ২-৩ মাসের মধ্যে তাকে লন্ডনে পাঠানোর আশ্বাস দেয় তারা।

চুক্তি অনুযায়ী আরিফ প্রথমে তাদেরকে ৩ লাখ টাকা দেন এবং বাকি ২২ লাখ টাকা ভিসার পর দেওয়ার কথা ছিল। মনির ও মনসুর পাসপোর্টে ভিসা লাগিয়ে দেওয়ার পর পুরো টাকা প্রদান করেন আরিফ।

Manual4 Ad Code

গত ২১ ডিসেম্বর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাওয়ার সময় ইমিগ্রেশনে আরিফের ভিসাটি জাল হিসেবে ধরা পড়ে। এ ঘটনায় আরিফ ঢাকা বিমানবন্দর থানায় মানব পাচার আইনে মামলা দায়ের করেন।

Manual7 Ad Code

ওই মামলার পর র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। তদন্তের প্রেক্ষিতে সোমবার মামলার আসামী মনির আহমদকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com