• সিলেট, রাত ১:০৮, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ভারতীয় পণ্যসহ যুবক পাকড়াও

admin
প্রকাশিত মার্চ ৭, ২০২৬
সিলেটে ভারতীয় পণ্যসহ যুবক পাকড়াও

Manual3 Ad Code

সিলেটে ভারতীয় পণ্যসহ যুবক পাকড়াও

নিজস্ব প্রতিবেদক

Manual8 Ad Code

 

 

Manual6 Ad Code

সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন বাদাঘাট এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ বিপুল পরিমাণ ভারতীয় মালামালসহ এক যুবককে গ্রেফতার করেছে।

Manual1 Ad Code

 

শুক্রবার (৬ মার্চ) রাতে মহানগর গোয়েন্দা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে ভারতীয় পণ্যবাহী কাভার্ড ভ্যান আটক করে।

পরে তল্লাশি চালিয়ে কাভার্ড ভ্যান থেকে ১১ বস্তা ভারতীয় শাড়ী, ১৪ বস্তা ভারতীয় ক্লোপ জি ক্রীম, ৮৮টি শিশুদের চশমা ও ৬০ প্যাকেট সুপার বেবী আইওয়ার চশমা এবং ৩০ প্যাকেট শিশুদের টনি বেবি চশমা জব্দ করে।

এসময় ‍পুলিশ সাদিকুর রহমান (২১) নামের এক যুবককে গ্রেফতার করে। সে এয়ারপোর্ট থানাধীন মংলিরপাড় এলাকার খুরশেদের ছেলে।

শনিবার (৭ মার্চ) সকালে গ্রেফতারকৃত সাদিককে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় জালালাবাদ থানা পুলিশ।

Manual4 Ad Code

শনিবার এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, গোয়েন্দা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে ভারতীয় মালবাহী একটি কাভার্ড ভ্যান আটক করে। এসময় কাভার্ড ভ্যান থেকে শাড়ীসহ বিভিন্ন ধরনের ভারতীয় মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জালালাবাদ থানা বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। জব্দকৃত ভারতীয় পণ্যের বাজার মূল্য প্রায় ২৭ লাখ ৯৬ হাজার ১৬০ টাকা বলে জানান তিনি।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com