• সিলেট, সন্ধ্যা ৬:৩৫, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সংসদে গিয়েই সিলেটবাসীকে যে বার্তা দিলেন খন্দকার আব্দুল মুক্তাদির

admin
প্রকাশিত মার্চ ১২, ২০২৬
সংসদে গিয়েই সিলেটবাসীকে যে বার্তা দিলেন খন্দকার আব্দুল মুক্তাদির

Manual6 Ad Code

সংসদে গিয়েই সিলেটবাসীকে যে বার্তা দিলেন খন্দকার আব্দুল মুক্তাদির

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

 

যাত্রা শুরু হল ত্রয়োদশ জাতীয় সংসদের। প্রথম দিনে স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপাতি মো. শাহাব উদ্দিন ভাষণও দিয়েছেন। প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনাও হয়েছে।

এমন প্রেক্ষাপটে সিলেট-১ (নগর-সদর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন।

Manual4 Ad Code

নিজের ফেসবুক টাইমলাইনে দেওয়া এই স্ট্যাটাসটি নি¤েœ হুবহু তুলে ধরা হল।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

আসসালামু আলাইকুম, প্রিয় সিলেটবাসী

আজ ১২ মার্চ ২০২৬, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হলো। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা, আস্থা ও মূল্যবান ভোটে আমি সিলেট-১ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। আপনাদের দোয়া ও সমর্থনের ফলেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি।

এরজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং আমার প্রিয় সিলেটবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রিয় সিলেটবাসী, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমি সততা, আদর্শ ও নিষ্ঠার সাথে আপনাদের দেওয়া ভোটের আমানত রক্ষা করতে পারি। যেন জাতীয় সংসদে দাঁড়িয়ে আপনাদের অধিকার ও স্বার্থের পক্ষে দৃঢ়ভাবে কথা বলতে পারি এবং সিলেটের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে পারি।
একইসাথে আমি প্রতিশ্রæতি দিচ্ছি যে, সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন এবং তরুণ প্রজন্মের সম্ভাবনা বিকাশে আন্তরিকভাবে কাজ করে যাব।
সিলেটের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আপনাদের দোয়া, সহযোগিতা ও সমর্থন একান্তভাবে কামনা করছি।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com