• সিলেট, রাত ২:৪৪, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিএসই সোসাইটির নতুন কমিটি ঘোষণা

admin
প্রকাশিত মার্চ ১৪, ২০২৬
মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিএসই সোসাইটির নতুন কমিটি ঘোষণা

Manual5 Ad Code

মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিএসই সোসাইটির নতুন কমিটি ঘোষণা

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনী চিন্তা ও সহশিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে সিএসই সোসাইটি ২০২৫–২৬ মেয়াদের নতুন নির্বাহী (এক্সিকিউটিভ) কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

নবগঠিত এই কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. তৌফিক রহমান চৌধুরী এবং পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর এম ও রহমান চৌধুরী।

Manual2 Ad Code

কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইল এবং উপদেষ্টা হিসেবে রয়েছেন স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো. নজরুল হক চৌধুরী।

এক্সিকিউটিভ কমিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. মাহফুজুল হাসান। ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন বিভাগের সিনিয়র লেকচারার মো. শামিহুল ইসলাম খান লিমন এবং ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র লেকচারার রিশাদ আমিন পুলক। শিক্ষার্থীদের সার্বিক দিকনির্দেশনায় স্টুডেন্ট অ্যাডভাইজর হিসেবে রয়েছেন কৌশিক রায় ও জয়নাল আবেদীন কোরেশী।

নতুন কমিটির শিক্ষার্থী প্রতিনিধিদের মধ্যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন আজহার আনজুম আহমেদ এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন প্রিয়া দাস। জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন মো. সালমান। জয়েন্ট সেক্রেটারি হিসেবে রয়েছেন রঘু নন্দন রায়, মোহাম্মদ তাহমিদ শাহরিয়ার রিফাত, মাযহারুল ইসলাম তাহমিদ ও সুমিত দেবনাথ। এছাড়া অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন আদনান ওয়াহদি, মো. সাইফুল ইসলাম ও দিয়া মজুমদার।

 

এছাড়া বিভিন্ন বিভাগে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— স্টুডেন্ট সেক্রেটারি হিসেবে পল্লব বাগচী ও মো. ইসমাইল হোসেন। এসিএম কর্ডিনেটর হিসেবে মোহাইমিনুল ইসলাম চৌধুরী, আলী হোসাইন, আব্দুর রহমান সালমান, ফাল্গুনি দত্ত অর্না, অফিস সেক্রেটারি হিসেবে অভিষেক চন্দ্র দাস, জেরিন আক্তার সেলভি ও সানজিদা সিদ্দিকা, ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে মো. জান্নাতুল নাঈম তালুকদার ও শানিব জাওয়াদ চৌধুরী, পিআর সেক্রেটারি হিসেবে চৈতি উপাধ্যায়, মাইশা তারান্নুম নেওয়াজ ও আবিদ আহমেদ সানি, পাবলিকেশন সেক্রেটারি হিসেবে রাতুল চক্রবর্তী ও হিফজুর রহমান, ডিজাইন সেক্রেটারি হিসেবে তন্ময় দত্ত বিশাল ও শহিদুর রহমান শাকিব এবং মিডিয়া সেক্রেটারি হিসেবে সৈয়দ হাসান ও শারিয়ার আদনান, কালচারাল সেক্রেটারি হিসেবে ইভা এবং সমির, রিসোর্স সেক্রেটারি হিসেবে প্রিতীলা এবং তুশিথ, স্পোর্টস সেক্রেটারি হিসেবে ছহি এবং বিজয়, ই-স্পোর্টস হিসেবে লাবিব এবং অমি, ওয়েব ও ডেভেলপমেন্ট হিসেবে রিফাত, সাইবার সিকিউরিটি কোঅর্ডিনেটর হিসেবে দিপ্র, ক্রিয়েটিভ সেক্রেটারি হিসেবে ফারিহা এবং জুলি, এসিস্ট্যান্ট ট্রেজারার হিসেবে শিমুল এবং ইনজামুল। পাশাপাশি নবগঠিত এই কমিটিতে সিনিয়র কোর মেম্বার ও কোর মেম্বার হিসেবেও বিপুল সংখ্যক শিক্ষার্থী সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

Manual1 Ad Code

নবগঠিত এই কমিটির মাধ্যমে মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিএসই সোসাইটির কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং প্রযুক্তি শিক্ষা, গবেষণা ও সহশিক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com