যে কারণে র্যাবের খাঁচায় মুক্তার-সাকিব- পলাশ
নিজস্ব প্রতিবেদক
র্যাবের অভিযানে মুক্তার সাকিব ও পলাশ নামে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুনারুঘাট থানার আহমেদাবাদ ইউনিয়নের আমু চা বাগান সংলগ্ন রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চুনারুঘাট থানার হাপটার হাওর এলাকার মৃত তোতা মিয়ার ছেলে মুক্তার মিয়া (২৯) ও অনু মিয়ার ছেলে সাকিব ইসলাম (২২) এবং নলুয়া চা বাগানের মধু মঙ্গল তাঁতীর ছেলে পলাশ তাঁতী (২৭)।
গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে অন্তত ৬০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তিনজনকেই চুনারুঘাট থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার, কে এম শহিদুল ইসলাম সোহাগ।