• সিলেট, রাত ৯:২১, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদুল ফিতরে সাংবাদিক সজল ঘোষের কথায় প্রদীপ মল্লিকের গান প্রকাশিত

admin
প্রকাশিত মার্চ ২২, ২০২৬
ঈদুল ফিতরে সাংবাদিক সজল ঘোষের কথায় প্রদীপ মল্লিকের গান প্রকাশিত

Manual1 Ad Code

ঈদুল ফিতরে সাংবাদিক সজল ঘোষের কথায় প্রদীপ মল্লিকের গান প্রকাশিত

প্রেস বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

সিলেটে কর্মরত সাংবাদিকদের প্রাণের সংগঠন ঐতিহ্যবাহী ‘সিলেট জেলা প্রেসক্লাব-এর সহ-সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব’র সিনিয়র সাংবাদিক এবং গীতিকবি সজল ঘোষ-এর গীতিকবিতায় সঙ্গীতশিল্পী প্রদীপ মল্লিকের মায়াময় সুরেলা মাধুর্য্যমাখা কণ্ঠে একটি গান প্রকাশিত হয়েছে।

 

ঈদ-উল-ফিতর উৎসব উপলক্ষে শনিবার (২১ মার্চ) বিকেল ৫টায় ‘জানি না এখনো আমি’ শিরোনামের এই গানটি বাংলাদেশের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান Protune Amar Gaan ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রকাশিত হয়।

Manual7 Ad Code

গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন এবং গানটি গেয়েছেন সিলেটের কৃতিসন্তান জননন্দিত ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী প্রদীপ মল্লিক।

গানের ফেরিওয়ালা প্রদীপ মল্লিক বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের তালিকাভুক্ত সঙ্গীতশিল্পী। তিনি সারা বছরই বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং দেশের সর্বত্রস্থানের মঞ্চে দরাজ কণ্ঠে গান গেয়ে দর্শক- শ্রোতাদের মাতিয়ে রাখেন।

‘জানি না এখনো আমি’ শিরোনামের গানটি প্রসঙ্গে জননন্দিত ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী: প্রদীপ মল্লিক বলেন- গানের কথামালা অনন্য ও সাধারণ। সাংবাদিক ও গীতিকবি সজল ঘোষের এই গীতিকবিতা নিয়ে অনেকদিন বহু পরিশ্রম করে গানটি সৃষ্টি করেছি।

আমাদের বাংলাভাষাভাষি সঙ্গীতপ্রেমী শ্রোতারা ও সঙ্গীত অনুরাগীরা অনেক বেশি দায়িত্ববান ও রুচিশীল শ্রোতা। সেই সকল সম্মানিত সঙ্গীতপ্রেমী শ্রোতা ও সঙ্গীত অনুরাগীদের চাহিদার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে গানটি যতন করে তৈরী করা হয়েছে। সঙ্গীতপ্রেমী শ্রোতারা ও সঙ্গীত অনুরাগীরা হৃদয়রাজ্য ছুঁয়ে যাওয়া এই গানটি ভালো ভাবেই পছন্দ করবেন বলে আশা-প্রত্যাশা করছি।

Geographic Reference

বাংলাদেশের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান Protune Amar Gaan ইউটিউব চ্যানেলের ক্রিয়েটিব ডিরেক্টর, সিইও, সুরকার, গীতিকবি ও লেখক প্রসেনজিৎ ওঝা ‘জানি না এখনো আমি’ শিরোনামের এই গানটি প্রসঙ্গে বলেন- গানের কথা, সুর, সঙ্গীত ও কণ্ঠশৈলী অনেক বেশি সৃজনশীল, সুন্দর ও চমৎকার হয়েছে। বাংলাদেশসহ বাংলাভাষাভাষি সঙ্গীতপ্রেমী শ্রোতারা ও সঙ্গীত অনুরাগীদের কাছে এই গানটি পছন্দের তালিকায় থাকবে বলে আশা-প্রত্যাশা করতেই পারি।

সাংবাদিক এবং গীতিকবি সজল ঘোষ বলেন-আমাদের বাংলাদেশের বাংলা গান অনেক বেশি সমৃদ্ধশালী ও অনন্য উচ্চতায় সমাদৃত এবং সম্মানিত। ‘জানি না এখনো আমি’ শিরোনামের এই গানটি সকল শ্রেণিপেশার মানুষের প্রিয় সঙ্গীতশিল্পী প্রদীপ মল্লিক তাঁর দরদী কারুকার্যের মায়াবী কণ্ঠে বেশ ভালো করে ফুটিয়ে তুলেছেন। বিরহ-বিবর্ণ’র কথামালা ও অপূর্ব সুরের ইন্দ্রজালে এই গানটি শ্রোতাপ্রিয়তা পাবে বলে প্রত্যাশায় বুক বাঁধি। গানের শিরোনাম: ‘জানি না এখনো আমি’।

Manual7 Ad Code

গানের কথা: তোমার আঙিনায় থাকবো না আর/ আসবো না ফিরে তোমার কাছে/ অন্য সুরে গান গাওয়া তোমায়/ ভুলার ক্ষমতা আমার আছে।। কোন সে মোহে আড়াল হলে/ জানি না এখনো আমি/ অমিয় সুধায় রঙিন হও/চাঁদের মায়ায় থাকো তুমি।। বিষাদী শ্রাবন টানে আমায়/ কষ্টে হৃদয় বাঁচে। আগুনে পোড়া মন নিয়ে, বিবাগী সেজে রয়েছি/ অশ্রুজলে কেঁদে কেঁদে, মনটা শুধু ক্ষয়েছি।। বিষাদী শ্রাবন টানে আমায়, কষ্টে হৃদয় বাঁচে।

বাংলাদেশ সংবাদ

Manual6 Ad Code

‘জানি না এখনো আমি’ গানটির লিংক: https://www.youtube.com/watch v=TXoo7xvisco&list=RDTXoo7xvisco&start_radio=1

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com