• সিলেট, সন্ধ্যা ৬:২৭, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিক্ষার্থীদের সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

admin
প্রকাশিত মার্চ ২৬, ২০২৬
শিক্ষার্থীদের সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

Manual3 Ad Code

শিক্ষার্থীদের সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

Manual1 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

মেট্রোপলিটন ইউনিভের্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে পরিবর্তন খুব দ্রুত ঘটছে। বিগত ২০ বছরে প্রযুক্তির পরিবর্তন এর আগের ২শ বছরের পরিবর্তন থেকে অনেক বেশি। আগামী ১০ বছরের পরিবর্তন এই ২০ বছরের পরিবর্তনকে অতিক্রম করবে। প্রযুক্তি, অর্থনীতি, সমাজব্যবস্থা সবকিছুই দ্রুত বদলে যাচ্ছে। সাথে যোগ হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে উত্তেজনা। চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক প্রতিযোগিতা—এসবই আগামী দিনের বড় বড় চ্যালেঞ্জ। সনদ সর্বস্ব শিক্ষা দিয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়। প্রয়োজন দক্ষতা, সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তা। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হতে হবে। যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিক্যাল কলেজে অধ্যয়নের সুযোগ পেয়েছেন তারা এদেশের সুবিধাভোগী। আপামর জনগনের অর্থে আপনারা শিক্ষা অর্জন করে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে। দেশের উন্নয়ন, অগ্রগতি এবং বৈশ্বিক অবস্থান শক্তিশালী করার দায়িত্ব নিতে সমস্যা সৃষ্টিকারী নয়; সমস্যা সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

মঙ্গলবার এম সাইফুর রহমান পৌর মিলনায়তনে ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হবিগঞ্জ (ঊষা) এর নবীন বরণ, ঈদ পুনর্মিলনী, ২০২৫ সালের কার্যকরী কমিটির বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী নাহিদা আক্তার জেলি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী ইফতেখার আলম তাহসীন এর সঞ্চালনায় ঊষার সভাপতি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিইবি বিভাগের শিক্ষার্থী আবু হাসনাত সানির সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সৈয়দ মিছবাহ উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন ঊষার সাধারণ সম্পাদক শাবিপ্রবির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শরিফুজ্জামান খান আতিফ।

Manual2 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি সুকেশ দেবনাথ ও শাকিল হাসান, সাবেক সাধারন সম্পাদক হাসান সাইদ ও সুমন চৌধুরী।

নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন কুয়েটের পার্থিব চন্দ দিব্য, ঢাবির পুষ্পিতা চক্রবর্তী, চবির আমিনুল হক তানিম, সিকৃবির সিয়ামা খাতুন, গোপালগঞ্জ মেডিক্যাল কলেজের সাইফুর রহমান, শাবিপ্রবির তাসনিম আল মামুন প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সাজিদ খাঁ ও গীতা থেকে পাঠ করেন পুষ্পিতা চক্রবর্তী।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com