• সিলেট, সকাল ৯:৩৯, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ওসমানীনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থি আব্দুর রহিম

admin
প্রকাশিত মার্চ ৩০, ২০২৬
ওসমানীনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থি আব্দুর রহিম

Manual5 Ad Code

ওসমানীনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থি আব্দুর রহিম

Manual2 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

ওসমানীনগর উপজেলা নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করলেন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম। তিনি বিশিষ্ট আলেম ও সমাজসেবক মোল্লা মোবারক আল কুরেশির কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করেন।

এই উপলক্ষে তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। কবর জিয়ারতের পর তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমর্থকদের সাথে মতবিনিময় করেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

আব্দুর রহিম আরও উল্লেখ করেন, জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই তিনি এগিয়ে যেতে চান এবং নির্বাচিত হলে ওসমানীনগর উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তরের লক্ষ্যে কাজ করবেন।

Manual3 Ad Code

স্থানীয়দের মতে, তার এ প্রার্থিতা ঘোষণার মাধ্যমে নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে এবং ইতোমধ্যে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com