• সিলেট, দুপুর ১২:৩৯, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনু‌ষ্ঠিত

admin
প্রকাশিত এপ্রিল ২, ২০২৬
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনু‌ষ্ঠিত

Manual3 Ad Code

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনু‌ষ্ঠিত

Manual6 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। উপজেলার ধারাবহন একমাইলস্থ শাহজাহান এস্টেটস্থ ক্লা‌বের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সংবিধান সংস্কার করা হয় এবং নির্বাচন পরিচালনার জন্য ৩ সদস্যে বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও সিলেট বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা, ভূমি ও ভবন দাতা আনোয়ার শাহজাহান এবং সাবেক সভাপতি শহিদুর রহমান সুহেদ।

Manual6 Ad Code

নির্বাচন পরিচালনা কমিটি নতুন সদস্য সংগ্রহ এবং ভোটার তালিকা হালনাগাদ করে ৯০ দিনের মধ্যে একটি গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন করবেন।

Manual1 Ad Code

 

এম আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও সিলেট বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা, ভূমি ও ভবন দাতা আনোয়ার শাহজাহান, সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শহিদুর রহমান সুহেদ, রতন মনী চন্দ, এনামুল হক এনাম, হারিছ আলী, জহুরুল ইসলাম, মাহবুবুর রহমান চৌধুরী, শাহিন আলম সাহেদ, ইমরান আহমদ, জালাল আহমদ চৌধুরী, দীনেশ দেব নাথ, আব্দুল আহাদ, সাকিব আল মামুন, মাহমুদুল হাসান বাচ্চু, আনোয়ার হুমায়ূন, ফারহান মাসুদ আফসর।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com