• সিলেট, সকাল ১১:০৪, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বনাথে দুই মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র

admin
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৬
বিশ্বনাথে দুই মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র

Manual7 Ad Code

বিশ্বনাথে দুই মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual6 Ad Code

৩৯৫ পিস ইয়াবা’সহ সিলেটের বিশ্বনাথে ‘আব্দুল মুমিন ও বাহার মিয়া’ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে পৌর শহরের জানাইয়া (মশুলা) গ্রামস্থ নিজ বাড়ি থেকে নগদ ১৬ হাজার টাকা ও ৩৯৫ পিস ইয়াবা’সহ তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

এব্যাপারে শুক্রবার গভীর রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিশ্বনাথ থানার এসআই ফুল মিয়া বাদী হয়ে তাদেরকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। মামলা নং ৩ (তাং ৩.০৪.২০২৬ইং)।

গ্রেপ্তারকৃত আব্দুল মুমিন (৩২) বিশ্বনাথ পৌর শহরের জানাইয়া (মশুলা) গ্রামের মৃত আব্দুল মনাফের পুত্র ও বাহার মিয়া (৪০) একই গ্রামের আব্দুল মজিদের পুত্র।

Manual4 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল গ্রেপ্তারকৃত আব্দুল মুমিনের বসত ঘরে অভিযান চালিয়ে ৩৯৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করে। এসময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ‘আব্দুল মুমিন ও বাহার মিয়া’কে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আব্দুল মুমিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Manual7 Ad Code

ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার’সহ মাদক ব্যবসায়ী ‘আব্দুল মুমিন ও বাহার মিয়া’ গ্রেপ্তারের সত্যতা স্বীকার বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম বলেন, এব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করা হয় এবং শনিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়া বিশ্বনাথকে মাদকমুক্ত করতে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com