• সিলেট, দুপুর ২:৪৭, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীপুর পাথর কোয়ারিতে টা স্ক ফো র্সে র অ ভি যা ন

admin
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৬
শ্রীপুর পাথর কোয়ারিতে টা স্ক ফো র্সে র অ ভি যা ন

Manual7 Ad Code

শ্রীপুর পাথর কোয়ারিতে টা স্ক ফো র্সে র অ ভি যা ন
২৫০০ ঘনফুট পাথর জ ব্দ

Manual1 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি

 

সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারি এলাকায় শনিবার (৪ এপ্রিল) এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পাথর জব্দ করেছে টাস্কফোর্স। অভিযানে কোয়ারির বিভিন্ন পয়েন্ট থেকে প্রায় ২ হাজার ৫০০ ঘনফুট পাথর জব্দ করা হয়।

টাস্কফোর্সের অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) শ্রীপুর বিওপির সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর পাথর কোয়ারি এলাকায় এই আকস্মিক অভিযান পরিচালনা করা হয়।

 

Manual4 Ad Code

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব বলেন, পরিবেশ রক্ষা ও সরকারি সম্পদ সংরক্ষণে আমাদের এই টাস্কফোর্সের অভিযান নিয়মিত কার্যক্রমের একটি অংশ। শ্রীপুর এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের সংবাদের ভিত্তিতে আমরা আজ অভিযান পরিচালনা করেছি এবং প্রায় ২৫০০ ঘনফুট পাথর জব্দ করতে সক্ষম হয়েছি। যারা আইন অমান্য করে প্রাকৃতিক পরিবেশ নষ্ট করছে এবং অবৈধভাবে পাথর উত্তোলনের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আমাদের এই কঠোর অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে।

Manual7 Ad Code

সরকারি বিধি মোতাবেক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। অবৈধ পাথর উত্তোলন ও পরিবহনের সাথে জড়িত সিন্ডিকেট শনাক্ত করতে সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান কর্মকর্তারা।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com