• সিলেট, রাত ১২:১৮, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ১১দিনব্যাপি ‘শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা’র উদ্বোধন

admin
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৬
সিলেটে ১১দিনব্যাপি ‘শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা’র উদ্বোধন

Manual3 Ad Code

সিলেটে ১১দিনব্যাপি ‘শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা’র উদ্বোধন

Manual2 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে উদ্বোধন হলো ১১ দিনব্যাপী ‘শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা’।

রবিবার (৫ এপ্রিল) বিকেল ৪টায় কমল সাহিত্য পরিষদ সিলেটের আয়োজনে এ গ্রন্থমেলার উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জিয়াউর রহমান-এর বর্ণাঢ্য জীবন, রাষ্ট্রনায়কত্ব ও দেশপ্রেমের ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরা সময়ের দাবি।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, বইমেলার মতো সাংস্কৃতিক আয়োজন তরুণদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি দেশপ্রেম ও জাতীয়তাবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শহীদ জিয়ার আদর্শ ও কর্মধারা জানতে হলে বই পড়ার বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

Manual5 Ad Code

সংগঠনের সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মেননের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট মহানগর বিএনপির পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত চৌধুরী এবং সিলেট জেলা জাসাসের সদস্য সচিব রায়হান হোসেন খান।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মইনুল ইসলাম, লুৎফর রহমান, জেলা যুবদলের সহ-সভাপতি জায়েদ আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মুহাম্মদ তাহের, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সাইদ মাহমুদ ওয়াদুদ, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক লাবিব রেজা, সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, দৈনিক নয়া দিগন্ত সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার এমজেএইচ জামিল, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এহসানুল হক করিম, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কুমার রাজ, ৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ আলি, ১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক তোফায়েল আহমেদ চৌধুরী, ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাহিদ হোসেন সাবু, মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলী হোসেন হাবীব, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মুস্তাফিজুর রহমান, ফ্রান্স যুবদলের যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, সিলেট ল’কলেজ ছাত্রদলের সভাপতি সোয়েব আহমদ, ল’কলেজের যুগ্ম সম্পাদক এনাম, জিয়া স্মৃতি পাঠাগারের প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, ছাত্রদল নেত্রী মাইশা জোতি, আলোর অন্বেষণ এর সাহিত্য সম্পাদক ইলহাম সাদী, ছড়াকার ও প্রকাশক কামরুল আলম, কবি কুবাদ বখত রুবেল, কবি মুস্তাফিজ, কবি কয়েস আহমদ, কবি মোস্তাফিজ সৈয়দ, কবি জেনারুল হক, গীতিকবি বাহা উদ্দিন বাহার, কবি সুফি আকবর, আলোর অন্বেষণ সদস্য আকবর হোসেন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কবি-সাহিত্যিক, সাংবাদিক এবং বিপুলসংখ্যক পাঠক-দর্শক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কমল সাহিত্য পরিষদ সিলেটের সদস্য মোস্তাক আহমদ সাকেল।

উল্লেখ্য, ৫ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে এ গ্রন্থমেলা চলবে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com