• সিলেট, সকাল ৬:৫৫, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জে জমি নিয়ে বি রো ধের জেরে সং*ঘ*র্ষে প্রাণ গেল বৃদ্ধের, আ হ ত ৩০

admin
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৬
হবিগঞ্জে জমি নিয়ে বি রো ধের জেরে সং*ঘ*র্ষে প্রাণ গেল বৃদ্ধের, আ হ ত ৩০

Manual1 Ad Code

হবিগঞ্জে জমি নিয়ে বি রো ধের জেরে সং*ঘ*র্ষে প্রাণ গেল বৃদ্ধের, আ হ ত ৩০

নিজস্ব প্রতিবেদক

Manual3 Ad Code

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মোহাম্মদ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

এ ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual2 Ad Code

মঙ্গলবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আলীর মৃত্যু হয়। তিনি উপজেলার বুল্লা গ্রামের রুস্তম আলীর ছেলে।

Manual7 Ad Code

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুল্লা গ্রামের মোহাম্মদ আলীর সঙ্গে প্রতিবেশী সানু মিয়ার ছেলে কামাল মিয়ার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত সোমবার একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়। এর মধ্যে গুরুতর আহত মোহাম্মদ আলী মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Manual6 Ad Code

মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা জানান, সংঘর্ষে আহত মোহাম্মদ আলী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com