• সিলেট, বিকাল ৪:১২, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের স্কলারশিপ পেলেন সিলেটের ছোটন মিয়া

admin
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৬
প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের স্কলারশিপ পেলেন সিলেটের ছোটন মিয়া

Manual1 Ad Code

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের স্কলারশিপ পেলেন সিলেটের ছোটন মিয়া

Manual3 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

 

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের স্কলারশিপ পেয়েছেন সিলেটের পেসার ছোটন মিয়া। সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্রিকেট দলের এই পেসার সারা দেশের সেরা ২৫ জনের একজন নির্বাচিত হয়েছেন।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় প্রতি বছরই স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন হচ্ছে। ২০১৫ সাল থেকে স্কুল ক্রিকেটে স্পন্সর করছে প্রাইম ব্যাংক। প্রতি বছর সেরা ক্রিকেটারদের বৃত্তিও দিচ্ছে ব্যাংকটি।

২০২৪-২০২৫ মৌসুমে সিলেটের ঐতিহ্যবাহী, স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সৈযদ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ স্কুল ক্রিকেটে সিলেট জেলা এবং বিভাগীয় চ্যাম্পিয়ন হয় এবং জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করে। এর আগের বছর ২০২৩-২৪ মৌসুমে সিলেট চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে কোয়ার্টারফাইনাল খেলে স্কুলটি।

Manual1 Ad Code

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বিসিবি। সংবাদ সম্মেলনে গত মৌসুমের সেরা ২৫ ক্রিকেটারকে এককালীন স্কলারশিপ হিসেবে ১ লাখ ২০ হাজার টাকা করে ৩০ লাখ টাকা প্রদান করা হয়। এছাড়াও ক্রিকেটের সরঞ্জামাদি দেওয়া হয়। উলে­খ্য সিলেট জেলা থেকে এই প্রথম কোনো ক্রিকেটার এই বৃত্তি পেলেন। এবছর বিভাগ থেকেও একমাত্র ক্রিকেটার হিসেবে ছোটন মিয়া বৃত্তি পেয়েছেন। তিনি গ্রীণ সিলেট ক্রিকেট একাডেমির ছাত্র। প্রাইম ব্যাংকের স্কলারশিপ পাওয়ায় ছোটন মিয়াকে অভিনন্দন জানিয়েছেন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মুনিম, বিসিবির বিভাগীয় কোচ নাজমুল হোসেন ও সিলেট জেলা কোচ মোঃ রানা মিয়া। সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের ক্রিকেট টিম পরিচালনায় সহযোগিতা করে থাকে জনপ্রিয় স্পোর্টস ব্র্যান্ড এসএনপি স্পোর্টস অ্যান্ড সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। স¤প্রতি জিএনসি স্কুল ক্রিকেটেও চ্যাম্পিয়ন হয়েছে নগরের সাদিপুরে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি।

Manual2 Ad Code

আবারো সারা দেশে শুরু হচ্ছে বিসিবি প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট। ২০২৫-২৬ মৌসুম শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও স্কুল ক্রিকেটের স্পন্সর প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক গত বছরের সেরা ক্রিকেটারদের বৃত্তি দিয়েছে।

মিরপুরের শের-ই- বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিসিবি জানিয়েছে, চলতি মৌসুম শুরু হবে আগামি কাল শুক্রবার থেকে। সারা দেশের ৩৫০টি স্কুল অংশ নিচ্ছে এবারের স্কুল ক্রিকেটে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com