• সিলেট, সকাল ৯:৪২, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কুলাউড়ায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৬
কুলাউড়ায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Manual4 Ad Code

কুলাউড়ায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কুলাউড়া প্রতিনিধি

Manual1 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে বর্ণাঢ্য আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি শাকিল রশীদ চৌধুরী, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বিপুল চক্রবর্তী, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, প্রেসক্লাব কুলাউড়ার সহসভাপতি ময়নুল হক পবন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংবাদিক এস আর অনি চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

সভাপতির বক্তব্যে ইউএনও মো. মহিউদ্দিন জানান, আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে ডাকবাংলো প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। এ ছাড়াও ডাকবাংলো প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে বলে জানান তিনি।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com