• সিলেট, বিকাল ৫:১০, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নেতৃত্ব ও দক্ষতায় বিশ্বমঞ্চে জায়গা করে নিলেন সিলেটের আরিফ

admin
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৬
নেতৃত্ব ও দক্ষতায় বিশ্বমঞ্চে জায়গা করে নিলেন সিলেটের আরিফ

Manual7 Ad Code

নেতৃত্ব ও দক্ষতায় বিশ্বমঞ্চে জায়গা করে নিলেন সিলেটের আরিফ

Manual6 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

 

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতামূলক নেতৃত্ব বিকাশ কর্মসূচি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এর ‘Aspire Leaders Program’ সফলভাবে সম্পন্ন করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি,সিলেট এর আইন ও বিচার বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী এবং সিলেটের বাসিন্দা আরিফ রশিদ।২০২৬ সালের ১ম পর্যায়ের (Cohort 1) জন্য নির্বাচিত হয়ে তিনি এই প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন করেন।

 

বিশ্বব্যাপী হাজার হাজার আবেদনকারীর মধ্য থেকে কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হন আরিফ রশিদ। তার সামাজিক সচেতনতা, একাডেমিক পারফরম্যান্স, নেতৃত্বের গুণাবলি এবং ভবিষ্যৎ পরিকল্পনার গভীরতা তাকে এই আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে দেয়।

আরিফ রশিদ এর এই অর্জনে আরিফ রশিদ এর শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সকলে আনন্দিত ও গর্বিত। বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।

নিজের প্রতিক্রিয়ায় আরিফ রশিদ বলেন, “সঠিক নেতৃত্বের অভাবে সমাজে বিশৃঙ্খলা লেগেই আছে। দিন যতই যাচ্ছে, বিদ্বেষ ও বিভাজন বাড়ছে। বিভাজিত সমাজ কখনোই উন্নত হতে পারে না।” তিনি আরও বলেন, “‘Aspire Leaders Program’-এ অংশগ্রহণের মূল উদ্দেশ্য হলো একাডেমিক ও পেশাগত দক্ষতা উন্নয়ন করে একটি ‘রেইনবো নেশন’ গঠনে অবদান রাখা।”

Manual5 Ad Code

সংশ্লিষ্টরা মনে করেন, এই অর্জন বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হবে। Aspire Leaders Program-এ অংশগ্রহণের মাধ্যমে আরিফ রশিদ শুধু নিজের দক্ষতাই বৃদ্ধি করেননি, বরং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের তরুণদের নেতৃত্বের সক্ষমতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

প্রসঙ্গত, ‘Aspire Leaders Program’ একটি বৈশ্বিক নেতৃত্ব উন্নয়ন উদ্যোগ, যা Drew Gilpin Faust-এর সহায়তায় প্রতিষ্ঠিত। এর লক্ষ্য হলো উন্নয়নশীল ও সীমিত সুযোগপ্রাপ্ত সমাজের উচ্চাকাঙ্ক্ষী তরুণদের অ্যাকাডেমিক ও পেশাগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করা।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com