• সিলেট, রাত ৮:০৭, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

admin
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৬
সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

Manual6 Ad Code

সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

 

Manual4 Ad Code

‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

Manual7 Ad Code

মঙ্গলবার সংসদ সচিবালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ এপ্রিল দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকাসহ বিভিন্ন অনলাইন পোর্টালে ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন সংসদের সর্বোচ্চ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ায় বিষয়টি তদন্তের জন্য বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার আজ (২১ এপ্রিল) পাঁচ সদস্যদের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেন।

হুইপ এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান)-কে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন- ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য মো. সাইফুল আলম, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ)।

কমিটিকে আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

উল্লেখ্য, গত রবিবার (১৯ এপ্রিল ২০২৬) বাংলাদেশ প্রতিদিনের প্রথম পৃষ্ঠায় ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামের একটি প্রতিবেদন প্রকাশিত হয়। খবরটি প্রকাশ হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তীতে বাংলাদেশ প্রতিদিনের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমের অনলাইন ভার্সনে নিউজটি প্রকাশ করা হয়। অনিয়মের এ খবর নিয়ে নড়েচড়ে বসে জাতীয় সংসদ সচিবালয়।

বিডি প্রতিদিন/

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com