• সিলেট, রাত ৯:০৩, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নবীগঞ্জে কলেজছাত্র মঞ্জুর হ ত্যা, গ্রে*প্তা*র ৩

admin
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৬
নবীগঞ্জে কলেজছাত্র মঞ্জুর হ ত্যা, গ্রে*প্তা*র ৩

Manual5 Ad Code

নবীগঞ্জে কলেজছাত্র মঞ্জুর হ ত্যা, গ্রে*প্তা*র ৩

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

হবিগঞ্জের নবীগঞ্জে জমি দখল নিয়ে সংঘর্ষে কলেজছাত্র হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের তাহেরপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই জয়ন্ত তালুকদার।

Manual4 Ad Code

গ্রেপ্তাররা হলেন- উপজেলার বেগমপুরে গ্রামের সিরাজুল ইসলামের ছেলে হেলাল মিয়া, নাসির মিয়া ও মাসুম মিয়া।

Manual6 Ad Code

তদন্ত কর্মকর্তা এসআই জয়ন্ত তালুকদার বলেন, ‘গোপন সংবাদে খবর পেয়ে বুধবার দিবাগত রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

গত রবিবার উপজেলার করগাওঁ ইউনিয়নের বেগমপুর এলাকায় সরকারি জায়গা দখল-বেদখল নিয়ে হেলাল মিয়া ও খলিলুর রহমানের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।

আর এতে খলিলুর রহমানের কলেজ পড়ুয়া ছেলে মঞ্জুর মিয়া নিহত হয়।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com