সিলেটে ফয়সলের বসতঘরে যা পেল পুলিশ
নিজস্ব প্রতিবেদক
সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় ওয়ারিছ আলীর বাড়িতে তল্লাশী চালায় পুলিশ। এসময় সাড়ে ৩শ’ পিস ইয়াবা ও সাড়ে ৭শ’ গ্রাম গাজাসহ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ফয়সল আহমদকে (৩৫) আটক করা হয়।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। ফয়সল উপজেলার রামপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ওয়ারিছ আলীর ছেলে।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানা পুলিশের একটি দল রামচন্দ্রপুর গ্রামস্থ মাদক ব্যবসায়ী ফয়সল আহমদের নিজ বসতঘরে অভিযান পরিচালনা করেন। এসময় তল্লাসী করে ফয়সলের বসতঘর থেকে সাড়ে ৩শ’ পিস ইয়াবা ও সাড়ে ৭শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে মাদকসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং ১৭ (তাং ২৫.০৪.২৬ইং)। আটককৃত ফয়সলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আরোও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত ফয়সল এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। রবিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।