• সিলেট, রাত ৯:৪১, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন সিলেটের শাম্মী ও আদিবা

admin
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন সিলেটের শাম্মী ও আদিবা

Manual3 Ad Code

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন সিলেটের শাম্মী ও আদিবা
আজ গেজেট

নিজস্ব প্রতিবেদক

সংরক্ষিত নারী আসনে বড় চমক দেখিয়েছেন রাজপথের পরীক্ষিত ও দীর্ঘদিনের পরিচিত মুখ মোসাম্মৎ শাম্মী আক্তার, অন্যদিকে আন্তর্জাতিক কর্পোরেট দুনিয়া কাঁপানো নতুন মুখ ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। সংরক্ষিত নারী আসনের মনোনয়নে সিলেটে অভিজ্ঞতা ও নতুন নেতৃত্বের সমন্বয়ে আস্থা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একাধিক হেভিওয়েট প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শেষ পর্যন্ত মনোনয়ন দৌড়ে জায়গা করে নিয়েছেন তারা।

Manual8 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হতে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই ৪৯ জনের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করা হবে।

নির্বাচিতদের মধ্যে ক্ষমতাসীন বিএনপি ও তাদের জোটের ৩৬ জন, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জোটের ১২ জন এবং স্বতন্ত্রদের মধ্যে একজন রয়েছেন।

Manual1 Ad Code

দলীয় সূত্রে জানা যায়, শাম্মী আক্তার এর আগে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সে সময় মনোনয়ন না পেলেও দলের দুঃসময়ে সক্রিয় ভূমিকা রাখায় এবার তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে, নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন জহরত আদিব চৌধুরী। তিনি প্রয়াত আইনজীবী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কন্যা।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান জানান, গত ৮ এপ্রিল সংরক্ষিত আসনের তফসিল ঘোষণা করা হয়েছিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল বুধবার সকাল ৯টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত। কিন্তু এ সময়ের মধ্যে কোনো প্রার্থী প্রত্যাহারের আবেদন করেননি। যে কয়টি সদস্যপদ শূন্য, ঠিক সমপরিমাণ মনোনয়নপত্র জমা হওয়ায় আমরা এই সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনি আইনের ১২ এর দুই ধারা অনুযায়ী, বৃহস্পতিবার সংরক্ষিত মহিলা আসন আইনের গেজেট প্রকাশ করব। এখানে ৪৯ জন বৈধ প্রার্থীর তালিকা আমরা ইতোমধ্যে প্রকাশ করেছি। বৃহস্পতিবার এটা আইন অনুযায়ী নির্বাচন কমিশনে উপস্থাপন করে আমরা গেজেট করে দেবো।

Manual4 Ad Code

 

ইসি কর্মকর্তারা জানান, বেসরকারিভাবে ঘোষিত এই ৪৯ জনের নাম, ঠিকানাসহ গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের পর শপথ আয়োজনের জন্য সংসদ সচিবালয়ে গেজেট পাঠানো হবে।

Manual1 Ad Code

এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়নের বিষয়ে হাইকোর্টের রায় প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান বলেন, প্রার্থী নুসরাত তাবাসসুম আদালতে রিট করেছিলেন। ওই রায়ের কপি আমাদের কাছে এসেছে। আদালত আমাদের ৭২ ঘণ্টার মধ্যে মনোনয়নপত্র গ্রহণ করে নিষ্পত্তি করতে বলেছেন। আমরা আদালতের নির্দেশ অনুযায়ী সেই কাজ করব।

মনোনয়ন বাতিল হওয়া এনসিপির মনিরা শারমিনের প্রার্থিতা প্রসঙ্গে মঈন উদ্দীন খান বলেন, তিনি আদালতে আপিল করেছেন বলে কোনো তথ্য আমাদের কাছে এখনো নেই।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হয়। সে অনুযায়ী, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে একটি সংরক্ষিত আসন পাচ্ছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com