• সিলেট, রাত ৪:৫৫, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট সীমান্তে প্রতিদিন ঢুকছে অবৈধ মালামাল !৪ কোটি টাকার পণ্য জ ব্দ : আ ট ক ১

admin
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৫
সিলেট সীমান্তে প্রতিদিন ঢুকছে অবৈধ মালামাল !৪ কোটি টাকার পণ্য জ ব্দ : আ ট ক ১

Manual7 Ad Code

সিলেট সীমান্তে প্রতিদিন ঢুকছে অবৈধ মালামাল !৪ কোটি টাকার পণ্য জ ব্দ : আ ট ক ১

নিজস্ব প্রতিবেদক

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ও রবিবার সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে এবং ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।

 

বিজিবির দায়িত্বাধীন সংগ্রাম, বিছনাকান্দি, কালাইরাগ, সোনালীচেলা ও বাংলাবাজার বিওপি এলাকায় পরিচালিত এসব অভিযানে ভারতীয় মহিষ, গরু, পেঁয়াজ, বিড়ি, শীতের কম্বল, বিভিন্ন ধরনের ফল, পাথর উত্তোলনকারী নৌকা, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক ও মোটরসাইকেলসহ বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। একই সময়ে ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করে বিজিবি।

Manual7 Ad Code

 

এ ছাড়া শ্রীপুর বিওপির একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় সানগ্লাস, কিটক্যাট চকলেট ও এসব পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে।

Manual7 Ad Code

 

বিজিবি জানায়, সব মিলিয়ে আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৪ কোটি ৪ লাখ টাকা। সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক। বিধি মোতাবেক জব্দ মালামালগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এবং ইয়াবাসহ আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

 

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com