উত্তরায় হজের প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
হজে যাওয়ার আগে পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে হজ ও ওমরাহ সেবাদানকারী সুপরিচিত প্রতিষ্ঠান আল-মাফাজ হজ ট্রাভেলস। শনিবার (১৬ মে) সকালে রাজধানীর উত্তরায় একটি রেস্টুরেন্টে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হজের ফরজ, ওয়াজিব, সুন্নত, হজ পালনের প্রস্তুতি, সৌদি আরবে করণীয়, স্বাস্থ্য সচেতনতা, যাতায়াত ব্যবস্থা, মিনা, মুজদালিফা ও আরাফাতের আমলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে দেশের প্রখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেম-ওলামা, মুফতি ও ইসলামী চিন্তাবিদরা অংশগ্রহণ করেন।
বক্তারা হজ পালনের সঠিক নিয়মকানুন, বর্তমান সময়ের প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং ধর্মীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে উপস্থিত হজ যাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম জাহাঙ্গীর হোসেন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী লুৎফুলহেল মাজেদ বাবু। বিশেষ অতিথি ছিলেন সোহরাব হোসাইন। এছাড়াও হাবিব উল্লাহ মুহাম্মদ ইকবাল, আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মাওলানা আব্দুর রহিম মাদানি এবং হাফেজ মো. নাজির উল্যাহ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব শায়খ নুরুজ্জামান কাসেমী। তিনি বলেন, হজ্জযাত্রীদের সর্বোচ্চ মানের সেবা ও সঠিক দিকনির্দেশনা প্রদানই আমাদের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে বিশ্বস্ততার সঙ্গে আমরা হজ্জ ও ওমরাহ সেবা প্রদান করে আসছি। প্রতিবছরের মতো এবারও হাজীদের জন্য একটি তথ্যবহুল ও উপকারী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এতে হজযাত্রী, শুভানুধ্যায়ী, ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীসহ উপস্থিত সকলকে আন্তরিক মোবারকবাদ জানায় আয়োজক প্রতিষ্ঠান আল-মাফাজ হজ্জ ট্রাভেলস।
বিডি প্রতিদিন