• সিলেট, রাত ৮:১৮, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে বালু তুলতে গিয়ে ধরা পড়লেন ৯ জন

admin
প্রকাশিত মে ১৮, ২০২৬
সিলেটে বালু তুলতে গিয়ে ধরা পড়লেন ৯ জন

Manual2 Ad Code

সিলেটে বালু তুলতে গিয়ে ধরা পড়লেন ৯ জন

নিজস্ব প্রতিবেদক

Manual6 Ad Code

সিলেটের জালালাবাদ এলাকায় চেঙ্গেরখাল নদীর তীরে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৯ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৭ মে) দুপুরে জালালাবাদ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

Manual3 Ad Code

 

আটককৃতরা হলেন, সিলেট জেলার গোয়াইনঘাট থানার চৌধুরীকান্দি এলাকার বাবুল বিশ্বাসের ছেলে ওমর বিশ্বাস (২৫), মৃত দুলাল মিয়ার ছেলে মুনসুর মিয়া (৩০), শান্ত বিশ্বাসের ছেলে রতন বিশ্বাস (২০), মৃত নন্দ বিশ্বাসের ছেলে শুকলাল বিশ্বাস (১৯), আলী হোসেন মিয়ার ছেলে শরীফ মিয়া (১৯), জালালাবাদ থানার চামাউরাকান্দি এলাকার ফরিদ গাজীর ছেলে তানভীর হোসাইন শুভ শামিম (১৯), আব্দুল খালেকের ছেলে দিলদার হোসাইন (২৭), নীলগাঁও এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে রাসেল আহমদ (২২) ও একই এলাকার তৈয়ব আলীর ছেলে মনোয়ার হোসেন (২৫)।

 

Manual7 Ad Code

পুলিশ জানায়, রবিবার (১৭ মে) দুপুরে জালালাবাদ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১নং জালালাবাদ ইউনিয়নের আলীনগর পূর্বপাড়া এলাকায় চেঙ্গেরখাল নদীর তীরবর্তী স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ০২টি স্টিলের বাল্কহেডসহ ১৬০০ ঘনফুট ভেজা বালু জব্দ করে। এ সময় ঘটনাস্থল থেকে ০৯ জনকে আটক করা হয়।

Manual3 Ad Code

 

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা নেওয়া হয়েছে। একই ঘটনায় মোট ১০ জনকে আসামি করা হয়েছে এবং আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com