• সিলেট, রাত ৮:৫৪, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির তৃতীয় বৈঠক

admin
প্রকাশিত জুন ৯, ২০২৬
জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির তৃতীয় বৈঠক

Manual4 Ad Code

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির তৃতীয় বৈঠক
অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির তৃতীয় বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি.এম. আশরাফ উদ্দিন (নিজান), ডা. মাহাবুবুর রহমান, সাঈদ আল নোমান, এ বি এম মোশাররফ হোসেন এবং মোহাম্মদ নাজিবুর রহমান অংশগ্রহণ করেন।

Manual7 Ad Code

বৈঠকের শুরুতে সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে কার্যক্রম শুরু করেন। এরপর বিগত বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে সাব-কমিটি ১, ২, ৩ ও ৪-এর প্রতিবেদন উপস্থাপন এবং সেগুলোর ওপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ লাইব্রেরিতে বই ব্যবস্থাপনায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তি চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ গ্রন্থাগার কর্তৃক প্রকাশিত সংসদ গ্রন্থাগার বুলেটিন আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে একটি প্রতিবেদন প্রণয়নের জন্য কমিটির সদস্য সাঈদ আল নোমানকে আহ্বায়ক এবং এ বি এম মোশাররফ হোসেন ও মোহাম্মদ নাজিবুর রহমানকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আওতাধীন Strengthening Institutions, Policies and Services (SIPS) প্রকল্পের অধীনে UNDP-এর সহযোগিতায় জাতীয় সংসদের সাউন্ড সিস্টেমসহ অন্যান্য কার্যক্রমে ইন্ট্রানেট (Intranet) প্রযুক্তি চালুর বিষয়ে সুপারিশ করা হয়। এছাড়া, বৈঠকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজ আইন অনুযায়ী গঠিত পরিচালনা বোর্ড পুনর্গঠনের লক্ষ্যে সাব-কমিটি কর্তৃক প্রণীত প্রতিবেদন পর্যালোচনা করা হয় এবং এ বিষয়ে কমিটির সদস‌্যবৃন্দ স্পীকারের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com