• সিলেট, রাত ১১:০৫, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন গেলেন ৪ সদস্যের প্রতিনিধি দল

admin
প্রকাশিত জুন ১০, ২০২৬
ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন গেলেন ৪ সদস্যের প্রতিনিধি দল

Manual8 Ad Code

ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন গেলেন ৪ সদস্যের প্রতিনিধি দল
বাসস

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বাধীন সংসদীয় দল চীনের ইউনান প্রদেশে গেলেন। আজ বুধবার চায়না ইস্টার্ন এয়ারলাইনস যোগে বেলা ২টার ফ্লাইটে চীনের ইউনানের কুনমিংয়ের উদ্দেশে তারা যাত্রা করেন।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্য হলেন—এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন এমপি, বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও সংরক্ষিত আসনের জেসমিন সুলতানা এমপি। সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন প্রতিনিধি দলের সঙ্গে সফর করছেন।

ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিধি দলকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান।

চীনের ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে ডেপুটি স্পিকার ৭ম চায়না-সাউথ এশিয়ান কোঅপারেশন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

প্রতিনিধি দলটি ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবারের এক্সপোজিশনের থিম কান্ট্রি বাংলাদেশ হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক বাণিজ্য প্যাভিলিয়ন অংশগ্রহণ করবে। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে বাণিজ্য মেলা উদ্বোধন করবেন।

Manual5 Ad Code

এ ছাড়া ২ দিনব্যাপী কুনমিংয়ে ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন দলটি ইউনান প্রদেশের গভর্নর ও চীনা কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সাধারণ সম্পাদকের সাথে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করবেন।

সফরের শেষ দিনে চাইনিজ গ্লোবাল টিভি নেটওয়ার্ক ও ইউনান ন্যাশনাল টিভির সাথে দু’টি বিশেষ সাক্ষাৎকারে অংশ নেবেন ডেপুটি স্পিকার।

আগামী ১৩ জুন সংসদীয় দল ঢাকায় ফেরার কথা রয়েছে।

Manual3 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com