• সিলেট, সন্ধ্যা ৬:৫৫, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনালের রেফারি কে এই ইসমাইল এলফাত?

admin
প্রকাশিত জুলাই ১৪, ২০২৬
ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনালের রেফারি কে এই ইসমাইল এলফাত?

Manual2 Ad Code

ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনালের রেফারি কে এই ইসমাইল এলফাত?
অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

 

ফিফা জানিয়েছে ইংল্যান্ড-আর্জেন্টিনার হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচটি পরিচালনার দায়িত্বে থাকবেন আমেরিকান রেফারি ইসমাইল এলফাত। ৪৪ বছর বয়সী এই অভিজ্ঞ রেফারি চলতি টুর্নামেন্টে ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন। যার মধ্যে রয়েছে জাপান বনাম নেদারল্যান্ডস এবং উরুগুয়ে বনাম স্পেনের গ্রুপ পর্বের ম্যাচ। এ ছাড়া শেষ ১৬-এর লড়াইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে নরওয়ের স্মরণীয় জয়ের ম্যাচটিতেও তিনি রেফারির ভূমিকা পালন করেছিলেন।

Manual7 Ad Code

এবারের আসরে এলফাত এখন পর্যন্ত ছয়টি হলুদ কার্ড দেখিয়েছেন এবং স্পেনের ডিফেন্ডার পাউ কুবার্সিকে মারাত্মক ফাউল করার অপরাধে উরুগুয়ের মিডফিল্ডার অগুস্তিন কানোবিওকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠছাড়া করেন। লাল কার্ড দেখার পর কানোবিও তীব্র ক্ষোভ প্রকাশ করে রেফারির মুখোমুখি হন এবং তার জার্সি টেনে ধরেন, যা বেশ আলোচনার জন্ম দিয়েছে। আটলান্টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই মহারণটিতে এলফাতের সহকারী হিসেবে থাকবেন তার দুই স্বদেশি কোরি পার্কার ও কাইল অ্যাটকিন্স, আর চতুর্থ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন ইতালির মাউরিজিও মারিয়ানি।

Manual5 Ad Code

মরক্কোয় জন্ম নেওয়া ইসমাইল এলফাত মাত্র ১৮ বছর বয়সে মার্কিন সরকারের ডাইভার্সিটি ভিসা লটারি জিতে আমেরিকায় পাড়ি জমান। ২০১২ সাল থেকে মেজর লিগ সকারে রেফারি হিসেবে কাজ করা এলফাত ইতিমধ্যে দুইবার এমএলএস-এর বর্ষসেরা রেফারি নির্বাচিত হয়েছেন। এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপেও তিনি ম্যাচ পরিচালনা করেছিলেন এবং ফ্রান্স ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচে চতুর্থ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করেন। সেবার গ্রুপ পর্বের একটি ম্যাচে গোল উদযাপনের সময় জার্সি খোলার অপরাধে ক্যামেরুনের স্ট্রাইকার ভিনসেন্ট আবুবাকারকে হাসিমুখে হ্যান্ডশেক করে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বিদায় করার এক নাটকীয় ঘটনার জন্ম দিয়েছিলেন তিনি। এ ছাড়া ২০২৩ সালে লিগস কাপের ফাইনালে ন্যাশভিল এসসি-র বিপক্ষে পেনাল্টি শ্যুটআউটে জিতে লিওনেল মেসি যখন ইন্টার মিয়ামির হয়ে তাঁর প্রথম ট্রফি জয় করেন, সেই ঐতিহাসিক ম্যাচেও রেফারি ছিলেন এই এলফাতই।

সূত্র: বিবিসি

Manual6 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com