• সিলেট, রাত ৯:০১, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মো. আমিনুল

admin
প্রকাশিত আগস্ট ২২, ২০২৬
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মো. আমিনুল

Manual2 Ad Code

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মো. আমিনুল

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ

 

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা শুধু এখন বিনোদন নয়, খেলাকে ইতোমধ্যে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কার্যক্রম শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই সব খেলোয়াড়দের প্রতি খোঁজ খবর রাখছেন। তিনি সার্বিকভাবে সকল প্রকারের সুযোগ সুবিধা নিশ্চিতকরণসহ সহযোগীতা করে যাচ্ছেন।

Manual1 Ad Code

 

শনিবার (২২ আগস্ট) বিকেলে হবিগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমীতে হবিগঞ্জ জেলার ক্রীড়া সংগঠন, ক্রীড়া ব্যক্তিত্ব ও গণ্যামান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

Manual7 Ad Code

 

প্রতিমন্ত্রী বলেন- নতুন কুড়ি স্পোর্টসের প্রথম আসর ইতোমধ্যে শেষ হয়েছে। দ্বিতীয় আসর এর কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশা করি নতুন কুড়ি স্পোর্টসের মাধ্যমে আমরা শুধু সুস্থ জাতি গড়ে তুলব না আমরা আমাদের সন্তানদের ডিভাইসের হাত থেকে দূরে রাখব না আমরা সর্বপুরি মাদকমুক্ত সমাজ গড়তে পারব। মাদকমুক্ত সমাজ গড়ার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। খেলাধুলার মাধ্যমে পরিবারিক সমাজিক ও রাষ্ট্রের গুণগত পরিবর্তন আমরা নিশ্চিত করতে চাই। আমিনুল হক বলেন- গুণগত পরিবর্তন নিশ্চিতের মাধ্যমে রাজনৈতিক সকল প্রতিহিংসা দূরে টেলে দিয়ে আমরা একটি সুস্থধারায় রাজনৈতিক পরিবেশ একটি সহনশীল পরিবেশ আমরা তৈরী করতে চাই।

 

 

Manual4 Ad Code

প্রতিমন্ত্রী বলেন- প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন ঢাকার মতো করে বিভাগীয় শহরগুলোতেও বিকেএসপিগুলো স্বয়ং সম্পুর্ণ করতে হবে। যাতে দ্রুত খেলাধুলার সম্প্রসারণ হয়। তিনি বলেন- আমাদের ৪ হাজার ৫শ ৯৯টি ইউনিয়ন রয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরী করতে চাই। যাতে আমরা খেলাধুলার মাধ্যমে সামাজিক পরিবর্তন নিশ্চিত করতে পারি। মতবিনিময় সভা শেষে নতুন কুড়ি স্পোর্টসের মাধ্যমে জাতীয়ভাবে স্থান করে নেয়া হবিগঞ্জের ৫ কৃতি খেলোয়াড়ের হাতে সম্মাননা স্মারক ক্রেষ্ট ও জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন প্রতিমন্ত্রী।

 

মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. জিএম সরফরাজের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছসহ ক্রীড়া সংগঠকগণ। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে’ এর ফাইনাল ম্যাচ উপভোগ করেন। ফাইনাল ম্যাচ দেখতে ভীড় জমায় হাজার হাজার ফুটবল প্রেমি। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com