• সিলেট, সন্ধ্যা ৭:৫৮, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-র জার্নাল এসআইইউ স্টাডিজের মোড়ক উন্মোচন

admin
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৬
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-র জার্নাল এসআইইউ স্টাডিজের মোড়ক উন্মোচন

Manual8 Ad Code

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-র জার্নাল এসআইইউ স্টাডিজের মোড়ক উন্মোচন

প্রেস বিজ্ঞপ্তি

 

গবেষণা ও উদ্ভাবনী দক্ষতাকে আরও এক ধাপ এগিয়ে নেয়ার প্রত্যয়ে মোড়ক উন্মোচিত হলো সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নাল-এসআইইউ স্টাডিজের।

Manual2 Ad Code

রবিবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম।

এসময় তিনি গুণগত শিক্ষা নিশ্চিতে গবেষণা এবং প্রকাশনার গুরুত্বারোপ করে বলেন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মানসম্পন্ন, যুগোপযোগী শিক্ষা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ।

Manual5 Ad Code

তিনি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের তাগিদ দিয়ে বলেন, শিক্ষকতায় প্রতিদিন শিখতে হয়। তাই আদর্শ শিক্ষক হতে গেলে নিয়মিত গবেষণার বিকল্প নেই।

জার্নালের এক্সিকিউটিভ এডিটর এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেবের উপস্থাপনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ।

Manual7 Ad Code

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক তোতিউর রহমান, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মো. শামসুল আলম, মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. শফিউল আলম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন মো. খালেদ হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. মো. রেজাউল কবীর, আইন বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান খান এবং সিএসই বিভাগের প্রধান উমর ফারুক জাহাঙ্গীর।

Manual6 Ad Code

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এসময় অনুষ্ঠানে উপস্থিত থেকে জার্নাল প্রকাশনাকে স্বাগত জানান।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com