• সিলেট, সকাল ৮:৩৭, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

admin
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৬
সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

Manual1 Ad Code

সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

 

দর অপরিবর্তিত রেখে সেপ্টেম্বর মাসের জন্য দেশের বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে সরকার। এতে করে সেপ্টেম্বর মাসেও ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে। ফলে নতুন মাস সেপ্টেম্বরজুড়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা ও পেট্রোল ১৪০ টাকায় বিক্রি হবে।

সোমবার বিকেলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে দাম সমন্বয়ের বিষয়টি জানানো হয়েছে। সমন্বয়কৃত এই দর সেপ্টেম্বরজুড়ে বলবৎ থাকবে।

Manual8 Ad Code

সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে এর প্রজ্ঞাপনমূলে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য লিটারপ্রতি ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ওই মূল্যহার সেপ্টেম্বর ২০২৬ মাসের জন্য অপরিবর্তিত রাখা হলো। অর্থাৎ, সর্বশেষ নির্ধারিত মূল্যহার ১ সেপ্টেম্বর থেকেও বলবৎ থাকবে।

Manual2 Ad Code

বিডি প্রতিদিন

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com