• সিলেট, রাত ১১:১৫, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর মৃ ত্যু তে নর্থ ইস্ট ইউনিভার্সিটির শোক

admin
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৬
ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর মৃ ত্যু তে নর্থ ইস্ট ইউনিভার্সিটির শোক

Manual1 Ad Code

ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর মৃ ত্যু তে নর্থ ইস্ট ইউনিভার্সিটির শোক

প্রেস বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. রনজিত কুমার দে এনইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য খ্যাতিমান চিকিৎসক নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. নুরুল আম্বিয়া চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

শুক্রবার এক শোকবার্তায় এনইইউবি চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর বলেন, মরহুম প্রফেসর ডা. মো. নুরুল আম্বিয়া চৌধুরী একজন খ্যাতিমান চিকিৎসক ও সজ্জন-সমাজহিতৈষী ব্যাক্তি ছিলেন।

ট্রাস্টি বোর্ডের সদস্য হিসাবে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে অধ্যাপক ডা. মো. নুরুল আম্বিয়া চৌধুরীর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি একজন শুভাকাঙ্খীকে হারালো। তিনি সবসময় আর্তমানবতার কল্যাণে কাজ করে গেছেন বলে শোক বার্তায় উল্লেখ করা হয়।

প্রসঙ্গত: প্রফেসর ডা. মো. নুরুল আম্বিয়া চৌধুরী ২০ নভেম্বর (শুক্রবার) সকাল ৭:০৫ মিনিটে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। শুক্রবার বাদ জুম‘আ সিলেট নগরীর শাহজালাল উপশহর এ ব্লক জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নগরীর হযরত মানিক পীর (রহ.) কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

 

 

Manual3 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com