• সিলেট, রাত ১১:১৫, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট বালুচর-ইকোপার্ক সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী

admin
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৬
সিলেট বালুচর-ইকোপার্ক সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী

Manual7 Ad Code

সিলেট বালুচর-ইকোপার্ক সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বালুচর-ইকোপার্ক সড়ক সিলেট নগরীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে এখানে একটি উন্নত সড়কের প্রয়োজন ছিল।অবশেষে আমরা সেই প্রয়োজন পূরণ করতে পেরেছি। আশা করি, সড়কটি নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নগরীর বালুচর শাহমাদানী ঈদগাহ থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ইকোপার্ক পর্যন্ত নবনির্মিত সড়ক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

Manual6 Ad Code

 

মন্ত্রী বলেন, একটি উন্নত সড়ক নির্মাণের পেছনে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতা প্রয়োজন। এ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর এ অবকাঠামো বাস্তবায়ন সম্ভব হয়েছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বালুচর-ইকোপার্ক সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সড়কের মাধ্যমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, ইকোপার্কসহ সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনায় যাতায়াত সহজ হবে। সড়কটি নির্মাণ করা ছিল বাণিজ্যমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি। আজ তিনি সড়কটি উদ্বোধনের মাধ্যমে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন।

 

 

তিনি বলেন, সড়কের দুই পাশে পানি নিষ্কাশন স্বাভাবিক রাখতে ড্রেন নির্মাণ করা হয়েছে। পাশাপাশি উন্নত স্ল্যাব দিয়ে প্রশস্ত ফুটপাত তৈরি করা হয়েছে, যাতে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন। সড়কটি চালু হওয়ায় এ এলাকার বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যাতায়াতকারীরা উপকৃত হবেন। নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা যায়, প্রায় ৬ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৬১০ মিটার দীর্ঘ এবং ৮ মিটার প্রশস্ত সড়কটি আরসিসি দিয়ে নির্মাণ করা হয়েছে। সড়কের উভয় পাশে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৯ কোটি ৮১ লাখ টাকা। এ ছাড়া উভয় পাশে ৬ ফুট করে মোট ১২ ফুট প্রশস্ত ফুটপাত নির্মাণ করা হয়েছে। সড়কের দুই পাশে ১০৫টি পোল ও সড়কবাতি স্থাপনে ব্যয় হয়েছে প্রায় ৩২ লাখ ৫৫ হাজার টাকা।

 

 

সড়ক উদ্বোধন শেষে মন্ত্রী, সিসিক প্রশাসক ও অন্যান্য অতিথি মোনাজাতে অংশ নেন। পরে তাঁরা সড়কের পাশে একটি গাছের চারা রোপণ করেন।

 

Manual8 Ad Code

অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com